বিদেশিদের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি-জামায়াত: মেয়র লিটন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, 'দেশের মানুষের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে না পেরে বিদেশি পরাশক্তির মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে বা প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত'। 

রোববার বিকেলে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় রাসিক মেয়র বলেন, 'আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে ভারত, চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া সহ অনেক উন্নত দেশ তাকিয়ে আছে। আমাদের দেশের নির্বাচন হবে, এতে সবার ঘুম হারাম কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়িও দেখেছি'।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিএনপির উদ্দেশ্যে বলেন, বিএনপি দেশের মানুষকে বিশ্বাস করতে না পেরে, দেশের মানুষের ওপর আস্তা-ভরসা না রেখে বিএনপি-জামায়াত জোটচক্র বিদেশি শক্তি মাকিন যুক্তরাষ্ট্রকে হাত করে তাদের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে চায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমার দেশে নারী-পুরুষকে হত্যা করেছিল। সেই সময় তারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করেছিল। আজ তাদের বংশধররা আবারো নতুন করে সেই ৭১ সালের পরাশক্তিরা আহবান করছে।

মেয়র লিটন বলেন, দেশে নির্বাচন এলেই যারা প্রশ্ন তুলেন সংসদ নির্বাচনে যাবো না, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারপর নির্বাচনে যাবো তা না হলে যাবো না। ২০১৬ সালে খালেদা জিয়া যে আন্দোলনের কর্মসূচি ঘোষাণা করেছিলেন তা প্রত্যাহার করেননি আজও চলছে। এখন মানুষ আর ধোকাবাজির রাজনীতি করে না।

জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর