ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা হয়। 

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে  আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 

কক্সবাজারের ইনানীতে এক মাস ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের আগুন নিভেছে। আজ শুক্রবার সকালে সিমেন্ট প্লাগিং পদ্ধতিতে কূপটি বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন...
রাজধানীর ওয়ারীতে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার রাতে হোটেলের ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।   
ইউরেনিয়ামের আরও একটি চালান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর