জয়পুরহাটে দুই চেয়ারম্যানসহ নৌকার ৪ নেতাকর্মীর নামে মামলার নির্দেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ এএম

জয়পুরহাটে দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা প্রতীকের কর্মী–সমর্থকদের মারপিট করার অভিযোগে ভাদসা ইউপি চেয়ারম্যান ছারোয়ার হোসেন স্বাধীন ও মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীমসহ নৌকার ৪ নেতাকর্মীর নামে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

এই নির্বাচন কর্মকর্তা জানান, গত ৫ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আব্দুছ সালাম স্বাক্ষরিত এক আদেশে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আদেশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালে জয়পুরহাট-১ আসনে নৌকা প্রতীকের পক্ষের সদর উপজেলার ভাদসা ইউপি চেয়ারম্যান ছারোয়ার হোসেন স্বাধীন ও তাঁর কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লার (কাঁচি মার্কা) কর্মী-সমর্থকদের মারধরসহ ভয়-ভীতি প্রদর্শন করেন।

একইভাবে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চলাকালে নৌকা প্রতীকের পক্ষের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীমসহ তাঁর কর্মী-সমর্থকরা স্বত্রন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মাহফুজ চৌধুরী অবসরের (কাঁচি মার্কা) কর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন।

পৃথক দুই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা জয়পুরহাট নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দিলে কমিটি তদন্তপূর্বক প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠান। এরই ভিত্তিতে নির্বাচন কমিশন দুই চেয়ারম্যানসহ নৌকা প্রতীকের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

 

 

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় কেউ...
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগমকে (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী জহির উদ্দিন (৫২) আটক করেছেন পুলিশ।
জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে  দুই  গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা হয়।
জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর