জয়পুরহাটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম

জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে  দুই  গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা হয়।

আহতরা হলো- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সকলেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ‘ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ আজ সকাল থেকে কলেজে অবস্থান নিয়েছে এবং ধর্মঘট পালন করছে। তারা কাউকে কাউন্সিল করতে প্রবেশ করতে দেবে না বলে জানিয়ে লাঠিসোঁটা নিয়ে আসেন।’

নাজমুল কাদের আরও বলেন, ‘অন্যদিকে বিকেল সাড়ে ৪টার দিকে আরেক পক্ষ কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে যায়। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে কাউন্সিলকে ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বিকেল ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা।’

ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের জানান, এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক পুলিশসহ ছাত্রদলের উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেতাকর্মীদের সহায়তায় আহতদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর