নওগাঁ-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল এই আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই। এতে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা। 

প্রার্থীরা হলেন–মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল হোসেন কাজল। মনোনয়নপত্রে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। 
এ বিষয়ে গোলাম মওলা বলেন, মনোনয়ন দাখিলকারীরা চাইলে নির্বাচন কমিশন বা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।  

স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল হোসেন কাজল জানান, তারা উভয়েই জেলা রিটার্নিং অফিসার কর্তৃক তাদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে আসনটির নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি আসনটির নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে ১৭ জানুয়ারি পর্যন্ত ছিল মনোনয়ন দাখিল ,১৮ জানুয়ারি মনোনয়ন বাছাই, ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত আপিল, ২৩ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২৫ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

তবে এর আগে ৭ জানুয়ারির নির্বাচনে বৈধ্য প্রার্থী অ্যাড. শহিদুজ্জামান সরকার বাবলু (নৌকা), অ্যাড. তোফাজ্জ্বল হোসেন (লাঙ্গল) ও এইচ.এম আখতারুল আলম (ট্রাক) এই ৩ প্রার্থীকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। নতুন ২ মনোনয়ন বৈধ হলে এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা নির্বাচনী প্রচার করতে পারবেন প্রতীক বরাদ্দের পর থেকে।  

পত্নীতলা-ধামইরহাট এই দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৫৬১ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৮ হাজার ১৯৪ জন এবং পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৩৬৭ জন। আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। রোববার প্রতীক বরাদ্দ দেওয়ার পর সোমবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু...
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর