নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ এএম

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু। আর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন  ইঞ্জিনিয়ার আখতারুল আলম (ট্রাক প্রতীক) এবং মেহেদী মাহমুদ রেজা (ঈগল)।

এর আগে সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তারা বুঝে নেন ভোটের সরঞ্জামাদি। পরে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যদের পাহারায় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

ভিডিও দেখুন:গত ২৯ ডিসেম্বর ঈগল প্রতীকের প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
নওগাঁ সদর হাসপাতালে মজুদ সত্ত্বেও রোগীদের স্যালাইন না দেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে নওগাঁ সদর...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
লোডিং...

এলাকার খবর