কারাগারে অসুস্থ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক। তিনি বলেন, ‘জাকির হোসেন নবাব সোয়া ১১টার দিকে মারা যান। তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।’ 

তবে নওগাঁ জেলা কারাগার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত চিকিৎসক কৌশিক আহমেদ জানান, জাকির হোসেন নবাব হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত তাকে দেখতেন। আজ হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার সময়ে মারা যান।

মৃত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। 

নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, ‘আজ সকালে জাকির হোসেন অসুস্থ বোধ করলে, তাকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠানো হয়। আর জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।’ 

জাকির হোসেন নবাবের মরদেহের ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন জেল সুপার রত্না রায়। 

নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ময়না রানী দাস নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর