বগুড়ায় থানায় হামলা: সেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

বগুড়ার শাজাহানপুর থানায় হামলা চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছাড়িয়ে নেওয়া চেষ্টা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানকে তাঁর দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষে দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানান। এতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে মো. নুরুজ্জামানকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

পুলিশের ভাষ্য, শনিবার  রাত ৯টার দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযানে ২টি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্রসহ মিঠুন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাঁর নামে হত্যা, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

এ ঘটনার জেরে রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ৩০ থেকে ৪০ জন নিয়ে আসামি ছিনতাই করতে শাজাহানপুর থানায় হামলা চালান। খবর পেয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তাৎক্ষণিক থানায় প্রবেশ করলে নুরুজ্জামান ও তাঁর সহযোগীরা সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ওসিকে ধাক্কা দিয়ে নুরুজ্জামান ও অন্যরা পুলিশের ওপর হামলা চালান। এর কিছুক্ষণ পরে নুরুজ্জামান লোকজন নিয়ে মাঝিড়া বটতলা এলাকায় সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।

এর আগেও মো. নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা এবং অবৈধ অস্ত্র রাখাসহ আটটি মামলা হয়। আর গত শনিবার রাতে থানায় হামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আরও দুইটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর