বাইক কেনার টাকার জন্যই চাচাতো ভাইকে খুন

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পিএম

বাইক কেনার টাকা জোগাড় করতেই চাচাতো ভাই শিশু মারুফ হোসেনকে অপহরণ পানিতে চুবিয়ে হত্যা করে কলেজ ছাত্র কাওসার হোসেন।

শুক্রবার সিরাজগঞ্জ চীফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছে এ ঘটনায় গ্রেপ্তারকৃত কাওসার হোসেন। তিনি সিরাজগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম বলেন, বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাওসার হোসেন (১৯)। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর জানান, জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছেন বেশ কিছুদিন ধরে একটি বাইক কেনার পরিকল্পনা করছিল। বাবার কাছে টাকা চাইলে নাও দিতে পারে। বাবা সাইদুর ও মারুফের বাবা মোশারফ মামাতো-ফুপাতো ভাই। সেই হিসেবে মারুফ তার চাচাতো ভাই। মাদ্রাসাছাত্র মারুফ হাসানকে (১২) হত্যার পর লুকিয়ে রেখে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, পরিকল্পনা মোতাবেক  শুক্রবার (৫ এপ্রিল) জুমা নামাজ পড়তে যায় কাওসার একই মসজিদে নামাজ পড়তে যায় মারুফ। নামাজ শেষে মারুফকে অপহরণ করে তালুকদার মার্কেটের পেছনে তার বাবার লিজ নেওয়া পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে। এরপর ওই মার্কেটের পিছনে পরিত্যাক্ত সেপটিক সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে বলে আসামি তার জবানবন্দিতে জানায়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছেন তিনি নিজেই হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী। 

উল্লেখ্য, সিরাজগঞ্জের তাড়াশে গত ৫ এপ্রিল জুমার নামাজের পর নিখোঁজ হয় মারুফ হাসান। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ঈদের দিন একটি পরিত্যাক্ত সেপটিক ট্যাংক থেকে মেলে তার মরদেহ। এ ঘটনায় পাঁচ জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে কাওসার হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। 

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর