পাঁচবিবিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও ছাত্রদল নেতা শামীম হোসেনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

আজ বুধবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত পাঁচবিবি পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জেরে  গতকাল বিকেলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থ গিয়ে ছত্র ভঙ্গে করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় দু’পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ ঘটতে পারে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ১৪৪ ধারা জারির আদেশ দেন। আজ বুধবার রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। 

এ নিয়ে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাবেক ছাত্র দল নেতা শামীম ঘটনার জন্য একে অপরকে দায়ী করে সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি অভিযোগে জানিয়েছেন। ওই সংঘর্ষে তাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে বলেও অভিযোগ তাদের।  

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, ‘বিএনপিতে কোন অভ্যন্তরীণ দ্বন্দ বা উপদলীয় কোন্দল নেই। তবে বিগত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আর বিএনপির নামধারী এক শ্রেনির আছে, যারা সেই দুঃসময়ে ভারতে পালিয়েছিল। অন্যদিকে আওয়ামী সরকারের যে কোন নির্বাচনে অংশ গ্রহনে সাংগঠনিক নিষেধাজ্ঞা থাকলেও নাম ধারী বিএনপি’র সেই মুখোশধারীরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে গত উপজেলা নির্বাচনে এক নারী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিল। সুযোগ বুঝে তারাই আবার বি্এনপিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এতে যে বা যারাই উপদলীয় কোন্দলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বািহী কর্মকর্তা আরিফা সুলতানার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

তবে, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি কাওসার আলী।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর