নওগাঁয় আওয়ামী লীগ নেতা বুলু কারাগারে

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

নওগাঁর বদলগাছীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম আবু খালেদ বুলু। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। এর ফলে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরপরই ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা দাবি করেছিল, ওই দিন রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে তারা দাবি করে।

ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহারনামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়।

ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আবু খালেদ বুলু থানায় হওয়া বিস্ফোরক মামলার আসামি নন। তবে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। নওগাঁ সদর থানার একটি মামলার প্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর