রাসিক মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার, লুকিয়ে ছিলেন সাবেক বিএনপি নেতার বাড়িতে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৫৫ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে আছেন– এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালায়। অভিযানে টিটুকে গ্রেপ্তার করা হয়।’

ওসি তদন্ত সাইফুল ইসলাম আরও বলেন, ‘সাগর চৌধুরী ইউনিয়ন বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।’

এ বিষয়ে বদলগাছী থানার পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিটু বদলগাছীর চাকরাইল গ্রামের একটি বাড়িতে লুকিয়ে আছে। সেই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর