জয়পুরহাটে সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বার জব্দ

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:১২ এএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করেছে করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বর্ণের এ চালানটি জব্দ করে।  

এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা। তিনি জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বার জব্দ করে। এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০  টাকা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর