নদীতে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম

রাজশাহী থেকে নাটোরের সিংড়ায় মামার বাড়ি বেড়াতে গিয়ে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কৌশিক কুমার সাহা নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের গোডাউন ঘাট এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৌশিক কুমার সাহা রাজশাহীর শাহমখদুম থানা এলাকার স্বপন সাহার ছেলে। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৌশিক গত শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাজশাহী থেকে সিংড়ায় তাঁর মামার বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে কৌশিক বাড়ির পাশের আত্রাই নদীর গোডাউন ঘাটে গোসল করতে যান। সেই নদীতেই তিনি ডুবে যান। অনেক সময় তিনি পানি থেকে না উঠলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।

পরে ঘটনাটি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের জানানো হয়। পরে সিংড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খোঁজাখুজি করে এবং নদীতে স্রোত থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে গোডাউন ঘাটের কিছুটা দূর থেকে কৌশিক সাহার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর