বগুড়ায় এনসিপির সভায় সারজিস, বাইরে ককটেল বিস্ফোরণ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশে আওয়ামী লীগের যেসব দোসর অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করেছে তারাই এসব কলছে বলে দাবি করেছেন সারজিস আলম।

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম

বগুড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে এনসিপি মুখ্য সংগঠন ও উত্তরাঞ্চলের সমন্বয়কারী সারজিস আলমসহ সংগঠন অন্যান্য নেতারা ছিলেন।

আজ সোমবার বিকেলে বগুড়া জেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় উদ্ধোধনে যান এনসিপি নেতারা। এ সময় সভা শেষে বাহিরে আসার পর সারজিস আলম অভিযোগ করে বলেন, ‘দেশে আওয়ামী লীগের যেসব দোসর অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করেছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।’

পরে ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা ও সমর্থকেরা বিক্ষোভ মিছিল করে। সম্মেলন অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠন সাকিব মাহাদি।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জেলা পরিষদ অডিটোরিয়ামে সভা চলার সময় দুর্বৃত্তরা দুইটি ককটেল নিক্ষেপ করে। তবে বিস্ফোরিত হয় একটি। এতে কেউ হতাহত হয়নি।

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর