তারেক রহমানের অপেক্ষায় পিতৃভূমি বগুড়ার বাগবাড়ির মানুষ

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তার পূর্ব পুরুষদের ভিটা বাগবাড়িসহ পুরো বগুড়া জেলার মানুষ। গাবতলী উপজেলার ওই গ্রাম থেকেই ৪৩ বছর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তার পূর্ব পুরুষদের ভিটা বাগবাড়িসহ পুরো বগুড়া জেলার মানুষ। গাবতলী উপজেলার ওই গ্রাম থেকেই ৪৩ বছর আগে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ডিসেম্বরের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, এমনটাই জানিয়েছেন দলের নেতারা। বাংলাদেশসহ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের এই সদস্যকে দেড় দশকের বেশি দেশের বাইরে থাকতে হয়েছে। 

দেশে ফেরার পর তারেক রহমান তাঁর পৈত্রিক ভিটায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে আসবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন এলাকার নবীন-প্রবীন সবাই। 

এক প্রবীন বাসিন্দা বলেন, ‘তারেক রহমান যদি দেশে আসেন এটি খুশির খবর। উনি দেশে আসলে আমাদের সবার জন্য উপকারে আসবেন।’

বগুড়ার বাগবাড়ি এলাকায় তারেক রহমানের পূর্ব পুরুষদের ভিটা। ছবি: ভিডিও থেকে নেওয়া ভিটা বগুড়ার স্থানীয় এক তরুণ বলেন, ‘উনার দাদার জন্ম এখানে, উনার বাবার জন্মও এখানে। উনি যদি দেশে আসেন অবশ্যই বাগবাড়িতে আসবেন। উনি আসলে আমাদের সবার ভালো লাগবে। আমরা চাই উনি এসে দেশের হাল ধরুক।’

স্থানীয়রা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বগুড়ার মানুষের ব্যাপক সমর্থন থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানামুখী চাপ সৃষ্টি করা হয়। শেখ হাসিনার পতনে এখন তারা আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ পরিবারের সদস্যদের বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারছেন, জানালেন জনপ্রতিনিধিরা। 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘উনি আসছেন এবং অবশ্যই তার পিতৃভূমি বাগবাড়িতে যাবেন। সেখানে তিনি তাঁর আত্মীয়–স্বজন এলাকার যারা আছে তাদের সাথে সেই স্মৃতি বিজড়িত দিনগুলো ছিল এবং তার যে আনন্দ ফেরার সেটি অবশ্যই শেয়ার করবেন।’

জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান ও তারুণ্যের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এলাকার মানুষের মাঝে নানা প্রত্যাশা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর