রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। হামলাকারীদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালিত হয়।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলাকারী ও শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে এই কর্মসূচি। 

বিক্ষোভকারীদের দাবি, হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে। ভারত তাদের সরাসরি মদদ দিচ্ছে। একইভাবে জুলাই যোদ্ধাদের হত্যাকারীরও সরাসরি মদদদাতা ভারত। আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় আরও ভয়ংকর হয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পর্যায়ক্রমে আরও জুলাই যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। 

ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। ছবি: ইনডিপেনডেন্ট  অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ ভারতের দাদাগিরি বন্ধ না করলে জুলাই যোদ্ধাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর