চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমির, থাকবেন ১০ দলের নেতারাও

জেলা জামায়াত আমির বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত এবং বৈষম্যমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা করবে। ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।’ 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আসছেন। ওইদিন তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি নির্বচনী জনসভায় অংশ নেবেন।

রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জামায়াতের জেলা আমির আবু জার গিফারী।

জেলা জামায়াত আমির বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত এবং বৈষম্যমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা করবে। ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।’

‘জনসভায় ১ লাখ মানুষের সমাগম হবে বলে দাবি করেন আবু জার গিফারী।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জবাসীর সমস্যা-সংকট ও দাবি সম্পর্কে অবগত আছেন জামায়াতে ইসলামীর আমির। তাঁর বক্তৃতায় জেলাবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন– চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী মো. মিজানুর রহমানসহ অন্যরা। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর