চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে মূল লড়াইয়ে বিএনপি-জামায়াত

ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। সাবেক সংসদ সদস্যদের আত্মবিশ্বাস, জামায়াতের বিকল্প শক্তির দাবি ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির হেভিওয়েট তিন প্রার্থীই সাবেক সংসদ সদস্য হওয়ায় জয়ে আত্মবিশ্বাসী তাঁরা। এদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জামায়াতের তিন প্রার্থী। বলছেন, পরিবর্তনের অপেক্ষায় থাকা ভোটারেরা বেছে নেবেন তাঁদেরকেই।

আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট প্রার্থী ১৬ জন। এবার ভোটার ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। মোট ৫১৫ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১৫টি। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। সীমান্তবর্তী জেলাটিতে শক্তিশালী ভোটব্যাংক থাকায় জোরালো অবস্থানে বিএনপি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির পাওয়া ছয়টি আসনের মধ্যে
দুটিই ছিল চাঁপাইনবাবগঞ্জে। এবারের প্রার্থী তিনজনই সাবেক সংসদ সদস্য এবং তাদের মধ্যে দুজন একাধিকবার নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা বলেন, ‘প্রচারের দরকার আছে ঠিকই, তবে প্রচার করে এই এলাকার মানুষের মনে অন্য কেউ ঢুকতে পারবে না।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘নির্বাচনী প্রচারে অভিজ্ঞতা খুবই ভালো। এখন পর্যন্ত উদ্বেগের কোনো সংবাদ আমি পাইনি।’

এদিকে উপজেলা পরিষদ-পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নেতারা বেশ কয়েকবার জয় পেয়েছেন। এলাকায় তাদেরও রয়েছে উল্লেখযোগ্য ভোটব্যাংক। এর ওপর ভর করেই জাতীয় নির্বাচনেও জয়ের আশা প্রার্থীদের।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী মো. মিজানুর রহমান বলেন, ‘বিকল্প হিসেবে এবার জামায়াতকেই বেশি পছন্দ করছে জনগণ।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আক্রমণাত্মক বক্তব্যের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার তাদেরকেই নিতে হবে।’

ভোটের মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, আশা ভোটারদের।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর