ইসলামী ব্যাংকে ‘সন্দেহজনক লেনদেন’, ভোট কেনার শংকা বিএনপি প্রার্থীর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

নাটোরে ইসলামী ব্যাংকের মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে জামায়াতে ইসলামী ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

আজ মঙ্গলবার শহরের আলাইপুরে দুলু তাঁর নির্বাচনী কার্যাালয়ে সাংবাদিকদেরকে এ কথা জানান।

দুলুর অভিযোগ অনুযায়ী, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে, ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক অ্যাকাউন্টে  প্রায় ৪ কোটি টাকা পাঠানো হয়। 

নাটোর সোনালী ব্যাংক শাখায় ইতোপূর্বে এ ধরনের লেনদেনের নজির নেই বলেও দাবি করেন তিনি। হঠাৎ করে ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধানের শীষের প্রার্থী দুলু বলেন, ‘তাঁর শংকা এই টাকা দিয়ে ভোট কেনাবেচা হতে পারে। সে কারণে তিনি ভোটের আগে এই টাকা লেনদেন স্থগিত চেয়ে নাটোর রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।

বিএনপি প্রার্থী দুলুর অভিযোগের প্রেক্ষিতে জেলার রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেনের বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অভিযোগের বিষয়টি জানিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেন।

এ প্রসঙ্গে নাটোর সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম উজ্জল কুমার বলেন, লেনদেনটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলেছেন। ঊর্ধ্বতন কতৃপক্ষ সিন্ধান্ত দিলে সেই মোতাবেক ব্যাবস্থ নেওয়া হবে।

পরবর্তীতে জানা যায়, লেনদেনটি স্থগিত করা হয়েছে।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। এছাড়া...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর