নাটোরে বিএনপি–জামায়াত সমর্থক সংঘর্ষ, জামায়াত নেতাসহ আহত ১২

নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ বাজারে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে হাসিনুর রহমানসহ ১২ জন আহত হয়েছেন। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে ও দুপুরে উপজেলার ধানাইদহ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়ায় জামায়াত-বিএনপি। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে দুপুরের দিকে স্থানীয় বিএনপি সমর্থকেরা এলাকার জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় আরও কয়েকজন আহত হয়। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবকেক ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স...
নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। এছাড়া...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর