চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী সময়ে এসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপতালের আবাসিক চিকিৎসক মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‌‌‌‘দুপুরে সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই বিদ্যালয়ের খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারগুলো ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে।  

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, ‘হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘এর আগেও জেলার একাধিক বিদ্যালয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানাও করেছিল।’ 

তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর