পাবনায় ছাত্রদল নেতার থানা ঘেরাও, যুবলীগ নেতাকে ছাড়ল পুলিশ   

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার সন্দেহে আটক যুবলীগ নেতা রিপন সরকারকে পুলিশ পরে ছেড়ে দেয়। তার মুক্তির দাবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন দুই শতাধিক গ্রামবাসী। পরে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রিপন সরকারকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ওই যুবলীগ নেতার মুক্তির দাবিতে গ্রামবাসীদের নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সোহেল। 

এদিন সন্ধ্যার দিকে নিজ গ্রাম থেকে ওই রিপন সরকারকে আটক করে পুলিশ। রিপন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যার দিকে রিপনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে ছাড়িয়ে আনতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেন। এরপর ওসির কক্ষে পুলিশ ও ছাত্রদল নেতা সোহেলসহ গ্রামের শীর্ষ কয়েকজন ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে শফিকুল ইসলাম সোহেল বলেন, ‘আমাদের গ্রামের স্বার্থে একটা খাস জায়গার ওপর বাজার বসানো হয়েছে। এটা নিয়ে ভিলেজ পলিটিক্স হচ্ছে। একজন ব্যক্তির স্বার্থে রিপনকে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে, তাই আমরা থানায় এসেছি।’   
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, আটক রিপন ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার বিষয়ে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু তার সম্পৃক্তা না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর