দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪, রাবির প্রদর্শনী ঘিরে বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে হেলে থাকায় সমালোচকদের দাবি, এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে হেলে থাকায় সমালোচকদের দাবি, এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

‘জুলাই গণঅভ্যুত্থান: রঙ-তুলিতে মুক্ত স্বদেশ’ শিরোনামে তিন দিনব্যাপী প্রদর্শনীটি গতকাল রোববার শুরু হয়।

চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী জানান, তিনি প্রদর্শনীর সময় ক্যাম্পাসে ছিলেন না। নিবন্ধনের মাধ্যমে ছবিগুলো নেওয়া হয়েছে।

প্রদর্শনীর দায়িত্বে থাকা অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ছবিগুলো যাচাই না করেই জমা নেওয়া হয়েছিল।

রাবির প্রদর্শনী ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান জানান, তাঁদের দায়িত্ব ছিল শুধু প্রদর্শনীর জন্য জায়গা বরাদ্দ দেওয়া।

এদিকে ছাত্রসংগঠনগুলোর নেতারা ১৯৭১ ও ২০২৪-কে মুখোমুখি দাঁড় করানোর সমালোচনা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তির ইতিহাস; ২০২৪-ও গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি ইতিহাসকে ছোট করে অন্যটিকে বড় করা উচিত নয়।

তবে চিত্রকর্মটির এক শিল্পী এসব সমালোচনা মানতে নারাজ। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানকে দাঁড় করানো তাঁর উদ্দেশ্য নয়। এটি প্রতীকী অর্থে আঁকা একটি শিল্পকর্ম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর