এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর, অভিযোগের তীর জামায়াত–এনসিপির দিকে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। 

হামলার জন্য জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আজ সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ও ধানগড়া বাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

স্থানীয়রা জানায়, সম্প্রতি সরকারি উদ্যোগে টিটিসির ভবন নির্মাণের জন্য একটি সরকারি চিঠি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ওই চিঠিতে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের কথা উল্লেখ রয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়া ও আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এ অবস্থায় ধানগড়া এলাকায় টিটিসি ভবন নির্মাণের দাবি করা অংশের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসেন। ওই বৈঠকের এক পর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। তখন এমপি আয়নুল হক নিজ গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এমপির গাড়ির পেছনের গ্লাস ও একটি ক্যামেরা ভেঙে যায়।

এ ঘটনার পর এমপি আয়নুল হক তাৎক্ষণিক একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে তিনি দাবি করেন, টিটিসির ভবন স্থাপনের বিষয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কথা-কাটাকাটি এক পর্যায়ে হট্টগোল শুরু করেন। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা গাড়িতে হামলা করেছে। 

এসময় এমপি আরও দাবি করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করেছে জামায়াত–এনসিপি। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন এমপি। পাশাপাশি সরকারি সিদ্বান্ত মোতাবেক নির্ধারিত স্থানেই টিটিসি ভবন স্থাপন করা হবে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এমপির গাড়িতে হামলার ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তা
রা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে কোনো সম্পৃক্ততা নেই।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 
গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও ঘটনাস্থলেই মারা যায়। আহতদের...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার...
মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে...
গত ৯ আগস্ট দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার ৭০০ মেগাওয়াট। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত ১২টা...
দেখতে স্মার্টফোন, কিন্তু খুললেই যেন ট্যাব। অফিসের ফাইল, মিটিংয়ের নোট, ইমেইল, এমনকি একসঙ্গে একাধিক কাজ, সবই করা যায় হাতের মুঠোয়। দেশের বাজারে এসেছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর