বিআরটিসি বাস কাউন্টার কর্মচারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ৬

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ছয়জন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

বুধবার দুপুরে বিআরটিসি কাউন্টারের শ্রমিক–কর্মচারীদের সঙ্গে গোল্ডেন লাইন বাস, পাবনা এক্সপ্রেস বাস ও নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক–কর্মচারীদের এ সংঘর্ষ হয়েছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাসের যাত্রী ওঠানামানোকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টার ও স্থানীয় বাস কাউন্টারের কর্মচারী ও শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে আজ বুধবার দুপুরে বিআরটিসি কাউন্টারের শ্রমিক–কর্মচারীদের সঙ্গে গোল্ডেন লাইন বাস, পাবনা এক্সপ্রেস বাস ও নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিক–কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। এ সময় বাইপাস মোড়ের চায়ের স্টলের চেয়ার, বেঞ্চ ও পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার...
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পর গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান,...
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জাতীয় নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। ৩৫ বছর বয়সী এই নেতাকে প্রেসিডেন্ট পদে ভলোদিমির জেলেনস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে...
ঐতিহাসিক এ জয়ের পর সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়েও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের বড় উত্থান হয়েছে। অনুমিতভাবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান...
বড় আকারের যেকোনো আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ লক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষস্থানীয় পদ। পাশাপাশি উৎপাদন বাড়ানো হয়েছে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের। সম্প্রতি...
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ...
লোডিং...

এলাকার খবর