চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ৩ নদীর পানি, পানিবন্দি কয়েক হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বাড়লেও বইছে বিপৎসীমার নিচ দিয়ে। বন্যার কোনো শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বাড়লেও বইছে বিপৎসীমার নিচ দিয়ে। বন্যার কোনো শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। মহানন্দা নদী ১০ ও পূনর্ভবা নদীতে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য অনুযায়ী বিপৎসীমার নিচে ৫০ সেন্টিমিটার মধ্যে পানির স্তর থাকলে সেটাকে সতর্কসীমা ধরা হয়। বর্তমানে পদ্মা নদীতে পানির স্তর বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে নদী তীরবর্তী সদর উপজেলার নারায়ণপুর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ও উজিরপুর ইউনিয়নের বেশ কিছু নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেকেই আবার বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে।

নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই...
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
লোডিং...

এলাকার খবর