জয়পুরহাটে কৃষকের ৭০০ কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাটে এক দরিদ্র কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ। 

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে নূর মোহাম্মদের বাগানের থেকে সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় থোর ও কাঁচা কলার গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূর মোহাম্মদ।  

এলাকাবাসী জানান, এনজিওসহ বিভিন্ন জনের কাছে প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণ নিয়ে নূর মোহাম্মদ পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে চাষ করেন ৭০০ কলা গাছ। এ অবস্থায় দুর্বৃত্তরা ফলন্ত কলা গাছ কেটে ফেলায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ঘটনার বর্ননা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। 

৩৬ বছর বয়সী কৃষক নূর মোহাম্মদ কান্নায় ভেঙে পড়ে জানান, দীর্ঘদিনের পরিশ্রম আর বুক ভরা আশা নিয়ে দেড় বিঘা জমিতে গড়ে তুলেছিলেন কলা বাগান। অধিকাংশ গাছেই এসেছিল থোর, ঝুলছিল কাঁচা কলা। গত বছর লাভে ছিলেন ৪৫ হাজার টাকা। এ বছর কলার দাম বেশি বলে আরও লাভের আশা ছিল। কিন্তু এক রাতেই শেষ হয়ে গেল তার সব স্বপ্ন। 

ঘটনার সত্যতা জানিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, ভুক্তভোগী কৃষক নূর মোহাম্মদ বিকেলে অভিযোগ দায়ের করার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।     

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন গড়ে ৭০ জনের বেশি রোগী। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্যবিভাগের কীটতাত্ত্বিক জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই...
রাজশাহী স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয়...
নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে স্বপন চন্দ্র নামের অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনাটি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন রাবি শিক্ষার্থীরা। অন্যদিকে...
‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা...
মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছেন ১৮ জন জেলে। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয় বলে জানা গেছে। এরপর থেকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে...
পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা, জাল নিয়োগপত্র তৈরি এবং ৪৪তম বিসিএসের গেজেটের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তনের অভিযোগে মো. রাসেল...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর