৭ জানুয়ারি নির্বাচন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ: মানবাধিকার চেয়ারম্যান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। আজ রোববার বিকেল ৩টায় জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসন মিলনায়তন কক্ষে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় কামাল উদ্দিন আহমেদ বলেন, ‌‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সেটি প্রতিষ্ঠিত হবে। কারণ এর মাধ্যমে শোষণহীন সমাজে অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠায় জনগণের সঠিক প্রতিনিধি নির্বাচিত হয়।’ 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার মালিক। সে অনুযায়ী জনগণই ভোটারাধিকারের মাধ্যমে নির্ধারণ করবে– কারা এদেশের শাসনভার গ্রহণ করবেন এবং কারা এ দেশ পরিচালনা করবেন।’ 

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের প্রার্থীরা।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যে টাকা খরচ করেছেন তা তুলতে ‘একটু অনিয়ম করবেন’ বলে জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বক্তব্যের...
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। 
কুষ্টিয়ার দৌলতপুরের জগন্নাথপুর গ্রামে প্রতিপক্ষের দেওয়া আগুন এবং বোমার আঘাতে দগ্ধ তুফান ফকির (৪৫) মারা গেছেন। দগ্ধ হওয়ার ৪১ দিন পর রোববার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর