দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

এ সময় শাহনেওয়াজ শুভ অভিযোগ করে বলেন, ‘আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে আমার নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি প্রথম দিন থেকেই প্রশাসনকে জানালেও তাঁরা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন। এমনকি আমার জায়গা দখল করে নেওয়া হচ্ছে, আমি নিরাপত্তা শঙ্কায় রয়েছি।’

শাহনেওয়াজ শুভ আরও বলেন, ‘এ কারণে আমি নিজস্ব নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করলেও সেটিও দেওয়া হচ্ছে না। এসব দিক বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর