প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএমআপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. লিটন মিয়ার (২০) মরদেহ ফেরত দিয়েছে ভারত। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতিবান্ধা উপজেলার জাওরানি সীমান্তের ৯১২ নাম্বার পিলার এলাকা দিয়ে বিজিবি ও পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় ভারতীয় বিএসএফের ৭৫ ব্যাটালিয়ন কুচবিহারের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রী এম.এল রানা, সিতাই থানার এসআই বিরেন্দ্র মেদরী, এএসআই মলয় সরকার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১৫ বিজিবির অধীন জাওরানি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম, হাতিবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল কুমার মোহন্ত, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব...
লালমনিরহাটে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে জেলার ২৭টি ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু করা হয়েছে।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ফেরত