ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত এলাকায় আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া (২৮) বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর রহমানের ছেলে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবীর জানান, কয়েকজন গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্তের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি জায়গায় গরু আনতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার তিনগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রাজু মিয়ার মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত রাজু মিয়ার মরদেহ ভারতীয় বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর