পঞ্চগড়ে ব্যবসায়ীর স্ত্রী ও ২ ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:০৯ এএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় স্বজনেরা।

স্ত্রী-সন্তানদের হারিয়ে পাগল প্রায় সেলিম শেখ। জানতে চাইলে তিনি বলেন, ‘বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে ৩ জনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, ‘এমন দৃশ্য দারুণ কষ্টদায়ক। নির্মমভাবে ওই নারী ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা চাই আসামিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানা রপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছে। মা ও দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন অ্যাংগেলে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর