দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

দিনাজপুরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি বীরগঞ্জের কমলপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় দশ মাইল হাইওয়ে থানা-পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে। 

দশ মাইল হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, নিহত ব্যক্তির বাড়ি বীরগঞ্জে। তিনি মোটরসাইকেল নিয়ে  বীরগঞ্জ থেকে কর্মস্থল দিনাজপুর শহরে যাচ্ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত...
বগুড়ায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছন আরেক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চলচ্চিত্রের খল অভিনেতা ডন হক। রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
গরম ভাতের সাথে আড়িয়াল বিলের তাজা কই, বাটা কিংবা পুঁটি মাছের ঝোল—কার না জিভে জল আনে? কিন্তু জানেন কি, পরম তৃপ্তি নিয়ে যে মাছটি খাচ্ছেন, তাতে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিষ। ঠিকই শুনেছেন।...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  
আগামী ১৬ আগস্ট থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
লোডিং...

এলাকার খবর