সিলেটে হামের উপর্সগ নিয়ে তরুণীসহ আরও ৩ জনের মৃত্যু

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

হামের উপসর্গ নিয়ে মৃতরা হলো, ১৮ বছর বয়সী বর্ণা রাণী দাস, তিন বছর বয়সী এহসানুল ও আট মাস বয়সী আয়ান। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।

বিশেষজ্ঞরা বলছেন,  তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে তারই বাড়ির ভাড়াটিয়া এক নারীর বিরুদ্ধে। হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ খন্ড করে পলিথিনে ভরে ৯টি প্যাকেট করে বাড়ির...
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্ন–বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ...
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম...
গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, কমিউনিকেশনস পেশায় এটি এরই মধ্যে দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ টুলস হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিবেদন লেখা থেকে শুরু করে সামাজিক...
লোডিং...

এলাকার খবর