লালমনিরহাটে ভুট্টাখেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে একটি ভুট্টাখেত থেকে জান্নাতি আক্তার নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা–বাবাসহ এক যুবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরের একটি ভুট্টাখেত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত বাঁধা ছিল। জান্নাতি আক্তার একই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জান্নাতির মা তাকে বাসায় একা রেখে পাশের একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে বাড়ির পাশের ভুট্টাখেতে মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। 

ময়নাতদন্তের জন্য গভীর রাতে মরদেহ থানায় আনা হয়েছে বলেও জানান সেলিম মালিক। তিনি বলেন, হত্যার কারণ জানতে ও দোষীদের চিহ্নিত করতে জান্নাতির মা–বাবাসহ প্রতিবেশি এক যুবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর