স্ত্রীর ফোনে কে কল করেছে, জানতে চাওয়ায় লালমনিরহাটে প্রাণ গেল স্বামীর

আপডেট : ০৫ জুন ২০২৫, ০২:২৯ পিএম

মোবাইল ফোনে কে কল করেছে—জানতে চাওয়ায় স্ত্রীর কাঁচির আঘাতে প্রাণ গেছে স্বামীর। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতের নাম দুলু মিয়া (৩২)। তিনি হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুলু মিয়াকে হাসপাতালে নিলে আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সাথে কথা বলতে দেখেন। স্ত্রী কার সঙ্গে ফোন কথা বলছিল তা জানতে চান দুলু মিয়া। পরে স্ত্রী ফোন নম্বরটি ডিলিট (মুছে ফেলা) করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুলু মিয়া খাটের ওপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম সেলাই মেশিনের পাশ থেকে কাঁচি নিয়ে স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করতে থাকেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন।

পরে পরিবারের সদস্যরা দুলু মিয়াকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দুলু মিয়া মারা যান। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, স্ত্রীর কাঁচির আঘাতে স্বামী নিহত হওয়ার ঘটনা শুনেছি। রংপুর মেডিকেলে স্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর