রংপুরে হিন্দুপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল প্রশাসন   

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আজ মঙ্গলবার এ তথ্য জানান।  

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হিন্দুপাড়ার ঘর মেরামতের কাজ শুরু হয়েছে। রবিউল ফয়সাল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। ঘটনাস্থলে থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুরের জেলা প্রশাসক। এদিন তিনি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। ধর্ম অবমাননার অভিযোগে আটক রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারের সদস্যরা নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে।

রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম জানান, হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বসবাস করত। রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে বাকি ১৯টি পরিবারের পুরুষ সদস্যরা নিজ বাড়িতে আছেন।

তিনি আরও জানান, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কিছু নারী সদস্য প্রয়োজনীয় মালামালসহ অন্যত্র চলে গেছেন। মেরামতের কাজ শেষ হলে তারা পুনরায় ফিরে আসবেন।

পুলিশ সুপার বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্তকরণ শুরু হয়েছে। তদন্ত শেষে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ে পুলিশ ও প্রশাসন সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর