গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলাকারীদের ‘চেনে না’ এলাকার কেউ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

ধর্ম অবমাননার অভিযোগের জেরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় হামলাকারীদের এলাকার কেউ চেনে না। আজ মঙ্গলবার সরেজমিনে ঘুরে ভুক্তভোগী ও এলাকাবাসীরদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

এর আগে গত শনিবার (২৬ জুলাই) রাতে ধর্ম অবমাননার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এক কিশোর আটক করে। সাইবার নিরাপত্তা আইনে মামলার পরদিন তাকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এদিকে ওই কিশোরকে আটকের পর উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের অন্তত ২২টি পরিবারের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, কিশোর আটকের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতেই দুটি পৃথক মিছিল হয়, যার একটির সূত্র ধরে এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন রোববার বিকেলে আবারও হামলা চালানো হয় হিন্দু পাড়ায়। অন্তত ১৩টি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশের বাধা দেওয়ার সময় এক কনস্টেবল গুরুতর আহত হন।

হামলার শিকার গ্রামবাসীদের অভিযোগ, অপরাধ করেছে একজন, অথচ শাস্তি পেয়েছে পুরো একটি সম্প্রদায়।

স্থানীয় এক ক্ষতিগ্রস্ত বলেন, ‘আমরা কাউরে চিনতে পারি নাই। বাইরের লোকজন আইসা হামলা করছে।’

আরেকজন বলেন, ‘আমাগো পাড়ায় মুসলমান ১৭ জন আছে, তারা এমন কিছু করতে পারে না। বাইরের লোকজনই এই ঘটনা ঘটাইছে।’

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গঙ্গাচড়ার সভাপতি তপন কুমার রায় বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অনির্বাচিত সরকার থাকার কারণে এসব ঘটছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দরকার।’

এদিকে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং এই ঘটনার নিন্দা জানাই।’

ওসি আল এমরান বলেন, ‘হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে, তবে এখনো কাউকে চিহ্নিত করে মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গঙ্গাচড়ার ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে কাজ শুরু হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

ধর্মীয় সম্প্রীতির গ্রামে এমন ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের একটাই দাবি- দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর