পঞ্চগড়ে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

পঞ্চগড় উপজেলা সদরের টুনিরহাট বাজারের একটি খড়ি ঘরের দোকানে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে অন্যের দোকানের খড়ি ঘর পাহারা দেওয়াসহ সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় যুবক আবু সাঈদ বলেন, ‘এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো, এটা ভাবতেই পারছি না! তাকে হত্যার কোনো কারণ আছে বলেও মনে হয় না। তবে ঘটনার তদন্ত করে দোষীকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে। সম্ভাব্য সকল বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হব।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর