পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫

উত্তরবঙ্গের পঞ্চগড়ে শীতের আমেজ নেমে এসেছে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। স্থানীয়রা ইতিমধ্যে শীতের কাপড় ব্যবহার শুরু করেছেন।

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে শীত নেমেছে। কয়েকদিন ধরে রাতের তাপমাত্রার পারদ ক্রমাগত নামছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল সোমবার রাতের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে হাল শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও সূর্য উদয়ের সাথে কমে যায় ঠান্ডার অনুভূতি। সোমবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ২ ডিগ্রি। তবে সন্ধ্যার পর থেকে বেশ শীত অনুভূত হয়েছে। স্থানীয়দের শীতের কাপড় পরতে দেখা গেছে। 

জেলা শহরের ডোকরোপাড়া মহল্লার ইজিবাইক চাল রহিম উদ্দীন বলেন, দুই–তিন দিন ধরে সন্ধ্যার পর থেকে বেশ শীত লাগছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘনকুয়াশা যাচ্ছে। দিনে গরম লাগলেও রাতে শীতের কাপড় জড়িয়ে ঘুমাতে হয়। তবে বর্তমানের শীত বেশ ভালোই লাগছে। কয়েকদিন পর শুরু হবে অসহ্য রকমের শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর