বৈরী আবহাওয়ায় বন্ধ দুবলার চরের শুঁটকি উৎপাদন, বিপাকে জেলে-ব্যবসায়ীরা 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া কাঁচা মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ী ও জেলেদের প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া কাঁচা মাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ী ও জেলেদের প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দুবলার চরের চারটি শুঁটকি পল্লীতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের অধীনে কাজ করেন প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক। বৈরী আবহাওয়ায় মাছ ধরা ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, খাবারসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে প্রতিদিনই বাড়ছে লোকসানের পরিমাণ।

আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, এবার দুর্যোগের মধ্য দিয়েই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয় দফায় বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে যেতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচায় থাকা কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও ঋণ নিয়ে ব্যবসায় নেমেছিলেন অধিকাংশ আড়তদার । মৌসুমের শুরুতেই আবারও দুর্যোগের কবলে পড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। 

বৈরী আবহাওয়ার কারণে মাছ শুকাতে পারছেন না জেলেরা। ছবি: ইনডিপেনডেন্ট আলোরকোলের আরেক শুঁটকি পল্লীর মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ বলেন, একজন আড়তদারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক কাজ করেন। পাঁচ মাসের শুঁটকি মৌসুমের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। মাছ ধরতে না পারলেও শ্রমিকদের বেতন ও খাবারের খরচ বহন করতে হচ্ছে। এতে প্রত্যেক মালিকের প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।

ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জানান, বৃষ্টির কারণে মাছ শুকানো সম্ভব না হওয়ায় বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া এসব মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী নয়। তবে পোলট্রি শিল্প বা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তার দাবি, শুধু নষ্ট হওয়া মাছের মূল্যই প্রায় দেড় কোটি টাকা। 

জেলে পল্লীর অন্য সদস্যরাও জানান, মাছ শুকাতে না পারায় বিপুল পরিমাণ কাঁচা মাছ নষ্ট হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য খরচ মিলিয়ে সবমিলিয়ে তাদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন দুবলার চরের শুঁটকি ব্যবসায়ীরা। ছবি: ইনডিপেনডেন্ট পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লীর বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় অর্নবের মধ্য দিয়ে। ১৫ দিন যেতে না যেতেই আবারও বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ওঠায় মাছ ধরা ও শুঁটকি শুকানোর কাজ ব্যহত হচ্ছে। বৃষ্টিতে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। এতে বহদ্দার, মহাজন ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এদিকে, মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, রোববার দুপুর নাগাদ বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। কিন্তু মৌসুমের শুরুতেই বারবার বৈরী আবহাওয়ার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলে ও ব্যবসায়ীরা। ঋণ ও বায়না টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে।

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছেন ১ হাজার পর্যটক। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায়...
বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে...
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। 
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে  নিখোঁজ সাবিত খান (২০)  নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে...
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ গৃহবধূ সাবার (৩০)পর তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায়...
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সশস্ত্র বাহিনী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর