এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল কবির

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মত বাঁধাধরা নির্বাচনের মত না। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা পাঁচ বছরের জন্য না। 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার সকালে দিনাজপুরের গোর–এ শহীদ সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মত বাঁধাধরা নির্বাচনের মত না। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা পাঁচ বছরের জন্য না।

তিনি বলেন, এই নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতার ভারসাম্য হোক, মানুষ যদি বিচার পায় আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যা’ ভোট দেবেন। কিন্তু আপনি যদি মনে করেন সংস্কার চান না তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারবে না।

উপদেষ্টা বলেন, এই সংস্কারের জন্যই ১৪০০ মানুষ জান দিয়েছে। প্রায় ৩০ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা তাদের সংস্কার বাস্তবায়ন করব। আমরা ‘হ্যা’  ভোট দেব।

তিনি বলেন, এই যে জুলাই অভ্যুত্থান হয়েছিল; মানুষ ভোট দিতে পারেনি এইজন্য, কিংবা ভোটের হিসাব হয়নি ঠিক মত, তারা যাদেরকে নির্বাচিত করতে চেয়েছিলেন তাদেরকে নির্বাচিত হতে দেয়া হয়নি।

উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চাইবেন, তিনি যেই দলেরই হোক না কেন, যেই ধর্মের  হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

ফাওজুল কবির খান বলেন, এ জেলায় (দিনাজপুর) অনেক সংখ্যালঘু আদিবাসী ভোটার রয়েছে। এসব সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত দুই দিনে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর