কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ 

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের গোপালগঞ্জসহ সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের গোপালগঞ্জসহ সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে  জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। 

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাঘাটা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন, সুন্দরগঞ্জের আহ্বায়ক আব্দুর রহমান, পলাশবাড়ী সদস্য রাজু আহমেদ,  গোবিন্দগঞ্জের ভারপ্রাপ্ত আহ্বায়ক  হাবিবুর রহমান হাবিব, গাইবান্ধা সদর থানা যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তমালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল তা প্রমাণ করেছে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে। তাদের আসল চরিত্র দেশের মানুষ বুঝতে পেরেছে, তারা সন্ত্রাস। আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আহ্বান জানান তারা। দেশের যানমালের রক্ষায় বিএনপির সকল অঙ্গ সংগঠন মাঠে থাকবে বলে জানান তারা।

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায়...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য কর্মসূচিতে উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে মিছিল, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনার নামফলক ও ব্যানার পরিবর্তনের...
নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,...
আলো যেভাবে অন্ধকার দূর করে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনকে রূপান্তরিত করে দুঃশাসনে। হ‍ুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকেও উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের...
সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দীর্ঘ বিরতি কাটিয়ে গত জুনে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা তানিম রহমান অংশু। সামাজিকমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে জানান, তাঁর আগামী চলচ্চিত্রের নাম ‘লিম্বো’, যা মুক্তি পাবে আগামী বছর।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর