পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও, পদত্যাগের দাবিতে আল্টিমেটাম 

বিক্ষোভকারীরা অভিযোগ করে, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং ১১ দলীয় জোটের প্রার্থীর শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে বলে দাবি তাদের। 

 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া, পঞ্চগড় সদর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট। বুধবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ও বিক্ষোভ করে নেতা-কর্মী ও সমর্থকরা।

এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করে নেতা-কর্মীরা। একইসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের পদত্যাগসহ ৫ দফা দাবি তুলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেয় কর্মী–সমর্থকেরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং ১১ দলীয় জোটের প্রার্থীর শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে বলে দাবি তাদের।

পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দীন সরকার বলেন, ‘আমরা ৫ দফা দাবি জানিয়েছি। দাবিগুলো হলো- (১) গত ফ্যাসিস্ট আমলে ৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন, তাদের বাদ দিতে হবে। (২) দলীয় পদধারী কোনো ব্যক্তি প্রিসাইডিং বা পোলিং অফিসার হতে পারবেন না। (৩) যারা ইতিপূর্বে প্রিসাইডিং ও পোলিং অফিসার ছিলেন না, বিশেষ করে মাদরাসার শিক্ষকরা-যারা এতদিন বঞ্চিত ছিলেন-তাদের এ কাজে নিয়োগ দিতে হবে। (৪) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কোনো এক রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নকারী কর্মকর্তাকে অতিলম্বে অপসারণ করতে হবে। (৫) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানকে পদত্যাগ করে চলে যেতে হবে।’

পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘তাদের যেসব ফেস্টুন নিয়ে আপত্তি আমরা সেগুলোর ছবি তুলে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলাম। তারা এটিকে ব্যানার বলে অবহিত করেছেন। পরে আমরা তাদের জানিয়ে দিয়েছি। কিন্তু তারা তা মানছে না। এছাড়া শহরের বিদ্যুৎ পোল, গাছ সরকারি স্থাপনায় স্থাপন করা ব্যানার ফেস্টুন আমরা অপসারণ করেছি। পক্ষপাতমূলক আচরণ নয়, আমরা নিয়ম মেনেই দায়িত্ব পালন করে যাচ্ছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত দেব, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর