৫০ লাখ টাকাসহ আটকের পর যা বললেন ঠাকুরগাঁও জামায়াত আমির

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।

এদিকে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি।

তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগে কত টাকা আছে–জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তাঁর গার্মেন্টস ব্যবসার টাকা।

পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

ব্যাগভর্তি টাকাসহ আটক জামায়াত নেতা বেলাল উদ্দিন। ছবি: সংগৃহীতজানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে  ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এই জামায়াত নেতা। তাঁর সাথে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

এ বিষয়ে এসপি শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দ করা টাকা মেশিনে গণনা চলছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এর আগে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
সংযোগ সড়ক না থাকায় দুই বছরেও চালু করা যায়নি গাইবান্ধার দুটি নতুন সেতু। প্রায় ফলে অকেজোই রয়ে গেছে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরনো ও অপ্রশস্ত সেতু দিয়েই চলাচল করছে...
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের এই এই চেষ্টা প্রতিহত করেছে বিজিবিসহ গ্রামবাসী।
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের...
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার...
তিনজন শারীরিক প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর