ভোট দিলেন মির্জা ফখরুলের স্ত্রী–মেয়ে

ঠাকুরগাঁও-১ কেন্দ্রে মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহ ২৫ বছর পর ভোট দিলেন। স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহের সঙ্গে ভোটের উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণের খবর। ১৭ বছর পর শান্তিপূর্ণ ভোট প্রদানের অভিজ্ঞতা শেয়ার করেন পরিবার।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম

ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ত্রী রাহাত আরা বেগম, বড় মেয়ে মির্জা শামারুহ ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। ২৫ বছর পরে ভোট দিলেন মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর বেগম রাহাত আরা বেগম ও দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারু।

২৫ বছর পরে এবার ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে মির্জা শামারুহ খুশি প্রকাশ করে বলেন, ‘২০০১ সালে ভোট দিয়েছি আর এবার ২০২৬ এ ভোট দিলাম। অনেক ভালো লাগছে আমার বাবা একটি সুন্দর ভোটের জন্য ১৭ বছর কষ্ট করেছেন। তিনি একা নয় তাঁর সঙ্গে লাখ লাখ মানুষ কষ্ট করেছেন। এর ফলে আজ এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম। অনেক শান্তি লাগছে। এর আগে, আসছি ভোট দিতে পারিনি কারণ আমার ভোট আগেই হয়ে গিয়েছিল। ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর আছে এটাই আনন্দ।’

মির্জা ফখরুলের ছোট মেয়ে মির্জা সাফারু বলেন, ‘১৭ বছর পরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবাই ভোট দিতে আসছে এটা দেখে ভালো লাগছে। ১৭ বছর সুন্দরভাবে ভোট দিতে পারেনি। এসেছি চলে গেছি। আমি গর্বিত এবার ভোট দিতে পেরেছি। দোয়া করি আল্লাহর কাছে এবার যেন বাবার একটি ভালো ফলাফল আসে।’

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর