বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর, বললেন আগে ভোট পরে বিয়ে 

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। 

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। 

ভোট দেওয়া পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনে ও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।’ 

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউলের এই কাজ সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে তাদেরও উৎসাহ বাড়ল, যাতে তারা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে যান। 

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর