নমুনা ব্যালটসহ সারজিসের সমর্থক আটক, ৩ বছরের জেল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালটসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের এক সমর্থককে আটক করা হয়েছে। আটক সুকুমার দাস বাবু (৪৮) আটোয়ারী উপজেলা যুবশক্তির আহ্বায়ক।

বৃহস্পতিবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাঁকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকেরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সুকুমার দাসের বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুকুমার দাস বাবুসহ আরও দুই ব্যক্তি এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চান। পরে ধানের শীষ প্রতীকের স্থানীয় কর্মী-সমর্থকেরা তাঁকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। পরে তাঁকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ের মধ্যে জেলহাজতে পাঠানো হবে।’

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আটোয়ারীর একটি কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে জাল ব্যালট পেপার রাখার অপরাধে একজনকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর