পঞ্চগড়ে পেট্রোল পাম্পে ইউএনওর ওপর হামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা নিশ্চিত করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হামলার শিকার হয়েছেন। এ সময় তার দায়িত্বরত দেহরক্ষী তৈবুল ইসলামকে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত দেহরক্ষীকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিতে সকাল থেকেই ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ছিল। তবে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্র থাকা চালকরাও ঠিকমতো তেল পাচ্ছিলেন না এবং পরিস্থিতি ক্রমেই বিশৃঙ্খল হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইউএনওকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘোষণা দেন—যাদের কাছে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই, তারা যেন লাইন ত্যাগ করেন। এ সময় কাগজপত্র না থাকায় দুজন চালককে ৫০০ টাকা করে জরিমানাও করা হয়।

এরপরপরই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিক্ষুব্ধ কিছু ব্যক্তি মিছিল নিয়ে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দেহরক্ষীর ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামলায় দেহরক্ষী তৈবুল ইসলাম আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, পাম্পে বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের সরে যেতে বলি এবং দুজনকে জরিমানা করি। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে আমার দেহরক্ষী চিকিৎসাধীন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর